ডিয়ার মা ও বাবা, 👋
অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমাদের নতুন বাড়িটা খুঁজে পেলাম! নতুন বাড়ি তৈরি করলে, তোমাদের বিয়েও হয়ে গেল, আর আমাকে তোমরা জানানোর প্রয়োজন মনে করলে না! সে যাই হোক, আমি নিজেই চলে এলাম। 🏡
কিন্তু বিশ্বাস করো, আমি কিছুতেই বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ দাদু, ঠাম্মি, পিসি, কাকা আর পিসেমশাই আমাকে সাহায্য করলেন এবং বাড়িটা চিনিয়ে দিলেন। আমি ওঁদের নাম নিচে লিখেছি—দেখে নিও। এমনকি আমার জন্য র্যাপিডোও বুক করে দিলেন! 🛵
আমার কাছে তখন টাকা ছিল না। তাই বলেছি, বাবা আর মা সব ব্যবস্থা করে দেবে! তোমরা কিন্তু ওঁদের আপ্যায়নটা ভালো করে কোরো! 🤭
আসার পথে আরও কত গল্প হয়েছে! সেই সব দাদু, ঠাম্মি, পিসি, কাকা আর পিসেমশাইয়ের কাছ থেকেই জেনে নিয়ো।
আর হ্যাঁ, ওঁরা আমার জন্য এত কিছু করেছেন যে শুধু ধন্যবাদে চলবে না। চাই একেবারে জমকালো বাঙালি নন-ভেজ বিয়েবাড়ির ভোজ! কী কী চাই, নিচেই মেনু লিখে দিলাম। 🍗🍤🎉
আর বেশি কিছু বলতে পারলাম না, ছোটো তো! এবার চলো, সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করি। 🧸
ইতি,
তোমাদের ছোট্টজন ❤️